Explore

Search

July 11, 2026 2:53 am

IAS Coaching

ডামডিমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে ৬ কিমি পাকা রাস্তার কাজের সূচনা

#মালবাজার: ডামডিমে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় পৌনে ছয় কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হলো। বৃহস্পতিবার সকালে ফিতে কেটে পুজো দিয়ে  এই রাস্তার কাজের সুচনা করলেন মাল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমিলা মাতব্বর ও সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্যা পূর্ণিমা টার্কি মাহালী, ডামডিম গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা টেটে প্রমুখ।
ডামডিম বাজার থেকে পশ্চিম ডামডিম হয়ে খালধুরা পর্যন্ত ৫.৭ কিমি দৈর্ঘ্যের পিচের রাস্তার কাজের সূচনা করে পঞ্চায়েত সমিতি সহ সভাপতি সুশীল কুমার প্রসাদ বলেন, এই রাস্তাটা খুবই খারাপ অবস্থায় ছিল। আমরা বহু মহলে রাস্তার জন্য আবেদন করেছিলাম। মন্ত্রী বুলু চিকবরাইক মহাশয়ের কাছে গেছি তিনিও চেষ্টা করেছেন। এজন্যে মন্ত্রী মহাশয় কে আমি ধন্যবাদ জানাই। ৩.৭৩ কোটি টাকা ব্যয় এই রাস্তাটি দ্রুতই নির্মাণ হবে এবং এই এলাকার মানুষের সুবিধা হবে।
এ ছাড়াও ডামডিম বাজার থেকে ডামডিম মোর পর্যন্ত ২.৭ কিমি রাস্তা টেন্ডার হয়ে গেছে। ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা চলছে এজন্যে কয়েকদিন বাদে ওই রাস্তার কাজ শুরু করতে বলা হয়েছে। রাস্তার কাজ শুরু হতেই স্থানীয় লোকজন আনন্দ প্রকাশ করেছেন। জানা গেছে, ডামডিম এলাকায় আরো কয়টি রাস্তা নির্মাণের প্রস্তাব রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja