#মালবাজার: মাল ব্লকের বাগরাকোট এলাকায় আবারও দেখা পাওয়া গেল পাহাড়ের সুউচ্চ স্থানে থাকা হিমালয়ান শকুনের। বাগরাকোট এলাকায় জাতীয় সরকের পাশ দিয়ে বয়ে গেছে শিলিগুড়ি – আলিপুরদুয়ার রেলপথ। স্থানীয় এম ই এস মোর এলাকায় রেল লাইনের ধারে এই বা কাহারা এক মোরা গরু ফেলেছিল। সেই মরা গরুকে ঘিরে দেখা গেল এক পাল শকুন মহানন্দে আহার করছে। এই দৃশ্য দেখে স্থানীয় লোকজন ভীড় করে। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ শুরু করে। এই ঘটনায় উচ্ছ্বসিত পরিবেশ প্রেমীরা।

মালবাজারের পরিবেশ প্রেমী স্বরূপ মিত্র বলেন,
এই প্রজাতির শকুন হিমালয়ের উচ্চ এলাকায় দেখা যায়। তিব্বত এলাকায় দেখতে পাওয়া যায়। জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে প্রচন্ড ঠান্ডার জন্য নিচে নেমে আসে। আগেও এভাবেই আসা যাওয়া ছিল। মাঝে দেখা পাওয়া যায়নি তবে গত কয়েক বছর ধরে আবার দেখা পাওয়া যাচ্ছে। এটা ভালো লক্ষন।









