Explore

Search

July 11, 2026 2:52 am

IAS Coaching

বকেয়া টাকা না পেয়ে রায়গঞ্জের কর্ণজোড়ায় পিএইচই দফতরে ডেপুটেশন প্রদান ঠিকাদারদের

#রায়গঞ্জ: বকেয়া পেমেন্টের দাবীতে কর্নজোড়ায় পিএইচই দফতরে ডেপুটেশন দিল ঠিকাদারেরা৷ এদিন ঠিকাদাররা জানান, বিগত অক্টোবর মাস থেকে তাঁরা পেমেন্ট পাচ্ছেন না। প্রচুর বকেয়া জমে গেছে। অন্যদিকে তাদের প্রচুর কাজ এখনো চলছে। ফলে কাজ চালু রাখা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাড়াচ্ছে বলে দাবী করেন তারা। রায়গঞ্জের ১১০ জনের মতো ঠিকাদার সমস্যায় পড়েছে বলে দাবী।

কেন্দ্রীয় বরাদ্দ না আসায় ঠিকাদাররা টাকা আটকে রয়েছে।ঠিকাদাররা যে ডেপুটেশনটি দিলেন আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেব বলে জানান পিএইচই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ ভট্টাচার্য।

Advertisement
Live Cricket Score
upskillninja