Explore

Search

July 11, 2026 3:33 am

IAS Coaching

বনবস্তির পরীক্ষার্থীদের বনের রাস্তায় নিরাপত্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল বন কর্মীরা

#মালবাজার: সোমবার থেকে শুরু হল ২০২৫ এর মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষায় বনবস্তীর পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়ার কাজে এগিয়ে আসল কাঠামবাড়ি ও আপালঁচাদ রেঞ্জের বনবিভাগ।দুই বছর আগে টাকিমারী অঞ্চলের এক পরিক্ষার্থীকে জঙলের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময়ে হাতির আক্রমনে মারা যাওয়ার পর বনবিভাগ অত্যন্ত সচেতন হয়ে এবারে কাজ করল।
আপালচাদ কাঠামবাড়ি বন বিভাগের অধীনে মাগুরমারী,ষোলঘড়িয়া, মেঁঁচবস্তী ও  আনন্দপুর, কৈলাসপুর বনবস্তী আছে। এখানকার ছাত্র ছাত্রীরা,সবাই রাজাডাঙা, পি এম হাইস্কুলের ছাত্র। এই পরীক্ষার্থীদের পরীক্ষা,কেন্দ্র ওদলাবাড়ী ও ক্রান্তি দেবীঝোরা হাইস্কুল। ১৮ কিলোমিটার গভীর বনজঙলের মাঝ দিয়ে ওদলাবাড়ী পরীক্ষাকেন্দ্রে যেতে হয়, যেই বনজঙ্গলে হিংস্র বন্যপ্রানীদের, আবাস। তাই বনবস্তীর পরীক্ষার্থীদের নিশ্চিত নিরাপত্তায় কেন্দ্রে পৌছে দিতে পরীক্ষার্থীদের বহন করা বাসকে বনরক্ষীদের কঠিন পাহারায় পরীক্ষাকেন্দ্রে পৌছে দিচ্ছে ও আবার পরীক্ষা শেষে নিরাপত্তায় বাড়ী পৌছে দিচ্ছে।
কাঠামবাড়ী রেঞ্জ অফিসার নবাংকুর ঘোষ জানান বনদপ্তরের তরফ থেকে পরীক্ষার দুই দিন আগে থেকে মাইকিং করে লাগাতার প্রচার করা হয়েছে। তাছাড়া বনের রাস্তায় চলমান প্রহরা দেওয়া হচ্ছে। পরীক্ষা শেষদিন অবধি ছাত্র ছাত্রীদের সাথে আছে বনদপ্তর।বনদপ্তরের এই প্রচেষ্টায় খুসী বনবস্তীর অভিভাবকরা। এইভাবে নাগরাকাটা ও মেটেলীতে বনবিভাগ বনবস্তী পরীক্ষার্থীদের কঠোর নিরাপত্তায় পরীক্ষাকেন্দ্রে পৌছে দিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja