Explore

Search

July 11, 2026 3:32 am

IAS Coaching

হাতি – জেসিবি সংঘাতের স্থলে সংঘাত এড়াতে বন বিভাগের সচেতনতা শিবির

#মালবাজার: হাতি ও আর্থ মুভারের সংঘাতের জায়গাতেই শনিবার সংঘাত এড়াতে সচেতনতা শিবিরে আয়োজন করলো বনবিভাগ। উল্লেখ্য, গত রবিবার দিন মাল ব্লকের পশ্চিম ডামডিম এলাকায় এক বুনো দাঁতালকে তাড়াতে আর্থ মুভার ব্যবহার করেছিল এক চালক। বিরক্ত বুনো দাতাল ক্ষিপ্ত হয়ে জেসিবি মেশিনের উপর আক্রমণ করে। পরস্পর সংঘাতে জেসিবি মেশিন যেমন টালমাটাল হয় তেমনি খানিক জখম হয়েছিল বুনো হাতি। পরে অবশ্য হাতিটি বনে ফিরে যায়।
এই ঘটনা ভাইরাল  হতেই ক্ষোভ চেপে রাখতে পারেননি পরিবেশ প্রেমিরা। পরিবেশ প্রেমীদের পক্ষ থেকে মাল থানায় ওই চালকের বিরুদ্ধে এজাহার করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং জেসিবি মেসিন আটক করে।
এই ঘটনার পর প্রায় সপ্তাহ খানেক গড়িয়ে গেছে। মানুষকে সচেতন করতে তৎপর হয়েছে বন বিভাগ ও পরিবেশকর্মীরা। শনিবার পশ্চিম ডামডিম এলাকায় বনবিভাগের উদ্যোগে ও পরিবেশ প্রেমীদের উপস্থিতিতে সচেতনতা শিবির হয়। উপস্থিত ছিলেন বন্য প্রাণ শাখার এ ডি এফ ও রাজিব দে, পরিবেশ প্রেমি স্বরূপ মিত্র, তানিয়া হক, শ্যামাপ্রসাদ পান্ডে, মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ  সহ অন্যান্যরা।
এদিন মূলত আশেপাশের ডামডিম, বেতগুড়ি চা বাগান সহ অন্যান্য এলাকার মানুষের উপস্থিতিতে কিভাবে সংঘাত এড়ানো যায় সে নিয়ে আলোচনা হয়। বন্যপ্রাণী এলাকায় এলে কিভাবে তার মোকাবিলা করতে হবে ও বনকর্মীদের খবর দিতে হবে এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এফ ডি এফ ও রাজীব দে বলেন, মানুষ ও বন্য প্রাণ সংঘাত এড়াতে বনবিভাগ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য সচেতনতা শিবির। আজকের এই সচেতনতা শিবিরের মধ্যে দিয়ে মানুষের কাছে আমরা বার্তা দিয়েছি। স্থানীয় লোকজন বুঝতে পেরেছে আমাদের উদ্দেশ্য কি।
Advertisement
Live Cricket Score
upskillninja