Explore

Search

July 11, 2026 3:33 am

IAS Coaching

পৌরসভায় চেয়ারম্যান হিসাবে উৎপলের নাম ঘোষিত হল দায়িত্ব ছাড়লেন স্বপন

#মালবাজার: মাল পৌরসভার চেয়ারম্যান হিসেবে বোর্ড মিটিংয়ে উৎপল ভাদুড়ীর নাম ঘোষিত হল। সেই সাথে টানা প্রায়  দশ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর অবশেষে ব্যাটেন তুলে দিলেন স্বপন সাহা। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগেই উৎপল ভাদুড়ীর নাম ঘোষিত হয়েছিল। শুক্রবার বোর্ড মিটিং প্রথাগতভাবে পৌর সদস্যদের উপস্থিতিতে উৎপল বাবুর নাম গৃহীত হয়। ভোট মিটিং শেষে দলনেতা নারায়ণ দাস জানান, সর্বসম্মতিক্রমে উৎপল ভাদুড়ীর নাম চেয়ারম্যান হিসেবে গৃহীত হয়েছে উনি দায়িত্ব সামলাবেন।

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর উৎপল ভাদুড়ি বলেন, তিনবারের কাউন্সিলর হিসেবে দায়িত্ব সামলেছি। ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। এখন পানীয় জল, রাস্তা সহ অন্যান্য বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে  পরিচ্ছন্নভাবে কাজ করব।
দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর স্বপন সাহা এদিন বলেন, টানা ২৬ বছর এই পৌরসভার সদস্য হিসাবে কাজ করেছি। গত দশ বছর ধরে চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। পৌরসভার প্রতি আমার আবেগ আছে নতুন চেয়ারম্যান ও বোর্ডকে সর্বতোভাবে সহযোগিতা করব।
এদিন উৎপলবাবুর নাম ঘোষিত হওয়ার পর তাকে শুভেচ্ছা জানাতে পুষ্পস্তবক নিয়ে পৌরসভায় উপস্থিত হন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা মাল বিধানসভার বিধায়ক বুলু চিকবাড়াইক।
শুভেচ্ছা জ্ঞাপনের পর মন্ত্রী বলেন, গত চার মাস ধরে এই পৌরসভায় খানিক টালমাটাল চলছিল। দলের পক্ষ থেকে আগেই উৎপল বাবুর নাম ঘোষণা করা হয়েছিল আজ বোর্ড মিটিংয়ে সেটা সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়েছে। উনার প্রতি শুভেচ্ছা রইল। আগামী দিনে উনি ভালোভাবে কাজ করুক সেটা কামনা করি। রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বতোভাবে এই পৌরসভা কে সাহায্য করা হবে যাতে আগামী! দিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
তবে এদিন ভাইস চেয়ারম্যান হিসেবে কোন ঘোষণা হয়নি। দলনেতা নারায়ন দাস জানান, পরবর্তীকালে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। এখন মহকুমা শাসক নিয়ম মত উৎপল বাবুকে চেয়ারম্যান হিসেবে যেকোনো দিন শপথ নেওয়াবেন। টানা চারমাস ধরে নানা জল্পনা কল্পনার পর আজ চেয়ারম্যানের আসনে উৎপল বাবু বসার পর আশাবাদী হয়ে ওঠেন মালবাজার শহরের মানুষজন।
Advertisement
Live Cricket Score
upskillninja