Explore

Search

July 11, 2026 3:33 am

IAS Coaching

আবারো ওদলাবাড়ি এলাকায় পাওয়া গেল মর্টার সেল, পরে নিষ্ক্রিয় করল সেনারা

#মালবাজার: আবার মর্টার সেল পাওয়া গেল ওদলাবাড়ী ঘীস নদী সংলগ্ন এক পাথর ভাঙা ক্রাসার এলাকায়। এই নদী সংলগ্ন এলাকায় ও তার আশে পাশে আজকের নিয়ে পাচটা, মর্টার সেল পাওয়া গেল। বুধবার সকালে পাথর ভাঙা কারখানার পাশে ভাঙার জন্য আনা পাথরের মাঝে এই মর্টার সেল দেখে এলাকায় চাঞ্চল্য ও আতংক তৈরী হয়। এর মধ্যে ক্রাসারের পক্ষ থেকে খবর দেওয়া হয় মাল পুলিশ থানায়।
পুলিশ এসে এলাকা ঘিরে রাখে ও সেনাবাহিনীকে খবর দেয়। সেনাবাহিনী এসে বেশ কিছু দূরে নিস্ক্রিয় করে মর্টার সেলটি। স্বস্তি আসে এলাকায়।সেনাবাহিনীর ধারনা বিভিন্ন জায়গার থেকে যে পাথর আনা হয়, তার সাথে হয়ত মর্টার সেলটি চলে এসেছে। ২০২৩ সালে ৪ অক্টোবর  সিকিমের বন্যায় জলের সাথে বেশ কিছু সামরিক অস্ত্র ভেসে আসার সাথে এই মর্টার সেলগুলি চলে এসেছিল কি না? সে নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মাল থানার পুলিশ কোথা থেকে মর্টার সেল এল তা তদন্ত  করে দেখছে।
Advertisement
Live Cricket Score
upskillninja