Explore

Search

July 11, 2026 4:26 am

IAS Coaching

মন্দির থেকে চুরি গেল ২২কেজি ওজনের পিতলের গনেশ মূর্তি, এলাকায় চাঞ্চল্য

#মালবাজার: মন্দিরের ভিতর থেকে চুরি হয়ে গেল ২২ কেজি ওজনের পিতলের গণেশের মূর্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের পশ্চিম প্রান্তে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকার এলেন বাড়ি চা বাগানের গৌরী লাইন শ্রমিক মহল্লায়। মন্দির কমিটির পক্ষে স্থানীয়  বাসিন্দা ধীরাজ প্রধান জানান, ২২কেজি ওজনের পিতলের ভগবান গণেশের মূর্তি বেদিরর উপরে স্থাপিত ছিল।
সোমবার রাতে চোরের দল হাক্সো ব্লেড দিয়ে তালা কেটে মন্দিরে প্রবেশ করে এবং মূর্তি চুরি করে নিয়ে যায়। আমরা সকালে দেখতে পাই দরজা খোলা সেখানে মূর্তি নাই। এর আগেও এই মন্দিরে তিনবার চুরি হয়েছে। আমরা পুলিশকে সব জানিয়েছি। বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপ শর্মা বলেন, মন্দিরে চুরি হওয়া অত্যন্ত লজ্জা জনক ঘটনা।
Advertisement
Live Cricket Score
upskillninja