#মালবাজার: সোমবার দুপুরে ডুয়ার্সের মাল ব্লকের কুমলাই চাবাগানের ২৭ নম্বর আবাদি এলাকা থেকে উদ্ধার হল এক স্ত্রী চিতাবাঘের মৃতদেহ। জানাগেছে, এদিন দুফুরে শ্রমিকরা চা- পাতা গাছ কলম করার সময় ওই চিতাবাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মুহূর্তে ভিড় জমে যায়।

চা বাগান কর্তৃপক্ষ বনদপ্তরে খবর দিলে মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। সেটিকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে। বন কর্মীরা জানায়, প্রাথমিক অনুমান নিজেদের মধ্যে লড়াই আহত হয়ে ওটি মারা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যু কারণ জানা যাবে।









