Explore

Search

July 11, 2026 4:26 am

IAS Coaching

আবারও বনদপ্তরের পাতা খাচায় ধরা পড়লো পূর্ণবয়স্ক পুরষ চিতাবাঘ

#মালবাজার: আবারো বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পরল পূর্ণবয়স্ক এক পুরুষ চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের নেপুছাপুর চা বাগানে। জানা গেছে, ওই চা বাগানে দীর্ঘ কয়েক বছর ধরে চিতাবাঘের উপদ্রব রয়েছে। বিগত দিনে বনদপ্তরের পাতা খাচায় ধরা পড়েছে চিতাবাঘ। পাশাপাশি চিতাবাঘের আক্রমণ একাধিক বার মানুষ জখম হওয়ার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে চিতাবাঘের আক্রমণ শিশুসহ চারজন জখম হয়েছিল।
তারপর থেকে ওই চা বাগানে বনদপ্তর খাচা পাতে শনিবার সকালে শ্রমিকরা কাজে যাওয়ার সময় চিতাবাঘের গর্জন শুনে কাছে গিয়ে দেখে খাঁচায় আটকা পড়েছে চিতাবাঘ। এরপরেই বনদপ্তরকে খবর দিলে সকাল দশটা নাগাদ তারা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানায়, উদ্ধার করা চিতাবাঘটিকে লাটাগুড়ি প্রকৃতি বিক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রাথমিক পর্যবেক্ষণ করে আবার বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja