Explore

Search

July 11, 2026 5:06 am

IAS Coaching

ইস্তফা দিলেন চেয়ারম্যান স্বপন সাহা ৭দিনের মধ্যে নতুন ভাবে দায়িত্ব নেবেন উৎপল

#মালবাজার: অবশেষে চার মাসের নাটকের যবনিকা পড়ল। ইস্তফা দিলেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা। আগামী সাত দিনের মধ্যেই নতুনভাবে বোর্ড মিটিংয়ের মাধ্যমে নতুনভাবে চেয়ারম্যানের দায়িত্ব নেবেন বর্তমান ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। প্রসঙ্গত উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে দুর্নীতি মামলা অভিযুক্ত হওয়ার পর চেয়ারম্যান স্বপন সাহাকে তৃণমূল কংগ্রেস দল থেকে অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয় এবং পৌরসভা পরিচালনার জন্য ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ীকে দায়িত্ব দেওয়া হয়।
দল সাসপেন্ড করার পরেও স্বপন সাহা অসুস্থতার জন্যে সাময়িক ছুটি নেন কিন্তু চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেননি। দুর্গাপূজা কালীপূজা মিটে যাওয়ার পর স্বপন সাহা আবার পৌরসভায় যাতায়েত শুরু করেন এবং পৌরসভা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করেন বলে অভিযোগ। বিভিন্ন পরিস্থিতিতে ভাইস চেয়ারম্যান তারপর থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করে দলনেত্রীত্বের কাছে চিঠি পাঠান। যদিও দলের ঊর্ধ্বতন নেতৃত্ব তার ইস্তফা পত্র গ্রহণ করেন নি।
এরপরেই দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ লাটাগুড়িতে তার বাড়িতে মাল পৌরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের পর জেলা সভানেত্রী জানিয়ে দেন উৎপল ভাদুড়ি চেয়ারম্যান হচ্ছেন। এরপর স্বপন সাহা তার পদত্যাগ পত্র ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জমা দেন। পৌরসভায় পদত্যাগ পত্র না দেওয়ার জটিলতা সৃষ্টি হচ্ছিল। শুক্রবার সব জল্পনা কল্পনার অবসান হয় স্বপন সাহা বোর্ড মিটিং ডেকে তার ইস্তফা পত্র বোর্ড অফ কাউন্সিলরদের উদ্দেশ্যে জমা দেন।
তার কপি দেন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার কাছে জমা দিয়ে বেরিয়ে আসেন। গাড়িতে উঠে অশ্রু সুজল চোখে বলেন, আমি আমার ইস্তফা পত্র বোর্ড অফ কাউন্সিলরদের কাছে জমা দিয়েছি। নতুন যারা আসবেন তাদের প্রতি শুভেচ্ছা রইল”। এক্সিকিউটিভ অফিসার জানান, উনি পদত্যাগ পত্রের কপি আমাকে দিয়েছেন আমি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী জানান, আগামী সাত দিনের মধ্যেই বোর্ড মিটিং ডেকে চেয়ারম্যান কে হবেন তা জানিয়ে দেওয়া হবে।
কাউন্সিলর পুলিন গোলদার অবশ্য জানিয়ে দেন, দল উৎপল ভাদুড়িকে চেয়ারম্যান মনোনীত করেছেন উনি চেয়ারম্যান হবেন।
Advertisement
Live Cricket Score
upskillninja