#মালবাজার: রোড সেফটি সপ্তাহ উপলক্ষে বিশেষ র্যালির আয়োজন করলো মাল থানা। বৃহস্পতিবার সকালে মাল আদর্শ বিদ্যাভবন থেকে শুরু হয় শোভাযাত্রা, বাস স্ট্যান্ড হয়ে শেষ হয় মালবাজার থানায়। বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় আদর্শ বিদ্যাভবনের পড়ুয়ারা এবং শিক্ষকরা।

সেই সাথে অংশগ্রহণ করে পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের এনসিসি ইউনিট, ওদলাবাড়ির পরিবেশ প্রেমী সংগঠন ন্যাস। শোভাযাত্রায় মাল থানার আধিকারিকদের সাথে উপস্থিত ছিলেন আইসি সৌম্যজিৎ মল্লিক ও ট্রাফিক ওসি দেবজিৎ বোস সহ অন্যান্যরা।









