Explore

Search

July 11, 2026 5:06 am

IAS Coaching

পুঁথিগত শিক্ষার বাইরে অভিজ্ঞতা নির্ভর বাস্তব শিক্ষার লক্ষ্যে দরিমানপুর উচ্চ বিদ্যালয়

#রায়গঞ্জ: গত ২৯শে জানুয়ারি, ২০২৫, দরিমান পুর উচ্চ বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৮ জন ছাত্রছাত্রী একটি অনন্য অভিজ্ঞতার সাক্ষী হলো। ভুগোল বিষয়ের প্রতি আরও গভীর আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে স্কুলের উদ্যোগে আয়োজিত হয় একটি শিক্ষা মূলক ভ্রমণ দার্জিলিং-এ। ভ্রমণের পুরো যাত্রায় সঙ্গে ছিলেন ভূগোল শিক্ষিকা দুলবালা সরকার ও ভূগোল শিক্ষক প্রবীর সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ ভাস্কর চন্দ্র দত্ত মহাশয় ও আরও দশজন সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, যারা শিক্ষার্থীদের এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছেন।

সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা প্রথমে পৌঁছান যোগিঘাট হোম স্টে-তে, যেখানে পাহাড়ের মনোমুগ্ধকর পরিবেশে শুরু হয় এক নতুন শিখন-অভিজ্ঞতা। দার্জিলিং-এর বিভিন্ন দর্শনীয় স্থান ও ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি হাতে-কলমে শেখার সুযোগ পায় ছাত্রছাত্রীরা। অবশেষে, এই সুন্দর ভ্রমণের সমাপ্তি ঘটে ঐতিহাসিক ঘুম স্টেশন থেকে, যেখানে সকলের মনে জমে থাকা অসংখ্য স্মৃতি এবং নতুন শেখার অভিজ্ঞতা রয়ে গেল চিরস্মরণীয় হয়ে। এমন একটি শিক্ষণীয় ও আনন্দময় ভ্রমণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকমণ্ডলীকে ধন্যবাদ জানান ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকা সকলেই।

Advertisement
Live Cricket Score
upskillninja