
#মালবাজার: বৃহস্পতিবার ভুটান ও পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী জেলাগুলির সমস্যা নিয়ে ২৬ তম সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো চালসার এক বেসরকারি বিলাস বহুল হোটেলে। এদিন বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন ডিভিশনাল কমিশনার অনুপ আগারওয়াল, আই জি রাজেশ কুমার যাদব সহ সীমান্ত জেলা গুলির জেলাশাসক ও পুলিশ সুপার এবং অন্যান্য পদাধিকারী আধিকারিকবৃন্দ। ভুটানের ২২ জনের প্রতিনিধিত্ব দলের নেতৃত্বে ছিলেন সে দেশের ডাইরেক্টর জেনারেল দাসো পাসাং দোরজি।

ছিলেন প্রতিবেশী রাষ্ট্রের বিভিন্ন সরকারি আধিকারিক। ভুটান থেকে বয়ে আসা নদী গুলোর গতিপথ স্বাভাবিক রাখা। ডলেমাইট উত্তোলনের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া। নদীগুলো যাতে ডলে মাইট দিয়ে ভর্তি না হয় সেদিকে নজর দেওয়া। কিভাবে নিবিড় বনসৃজন করা যায় সে বিষয়, বন্যা নিয়ন্ত্রণ, রেল চলাচলের সমস্যা সহ সীমন্তের নিরাপত্তা বিষয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা হয়। শুক্রবার পর্যন্ত এই বৈঠক চলবে বলে জানা গেছে। এদিন এই বৈঠক্য কেন্দ্র করে ওই বেসরকারি হোটেলের চার পাশে নিরাপত্তার ব্যবস্থা কড়া করা হয়।









