Explore

Search

July 11, 2026 5:06 am

IAS Coaching

রিসোর্টের গেট ভেঙ্গে ভিতরে ঢুকলো গজরাজ, পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকেরা

#মালবাজার: বুধবার ভোরে বেসরকারি রিসোর্টের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ল গজরাজ, পালিয়ে প্রাণে বাঁচলেন পর্যটকেরা। বুধবার ভোরে মাটিয়ালী ব্লকের মঙ্গলবাড়ী বস্তি সংলগ্ন এলাকার একটি বেসরকারি রিসোর্ট এর ঘটনা ঘটেছে। বুধবার ভোরে ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল পর্যটকেরা। জিনিসপত্র গোচগাছ করে তারা  তারা রিসোর্টে গেটে চলে আসে। সেসময় রিসর্ট থেকে বেরোনোর মুহূর্তে তারা একটি হাতিকে দেখতে পায়।
হাতিটি গেটের দিকে তারা করতে দেখে পর্যটক রা সেখান থেকে পালিয়ে ফের রিসর্টের ভিতরে চলে আছে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে হাতিটি গেট ভেঙে রিসোর্টে ঢোকার চেষ্টা করে। এরপর রিসোর্টে ঢুকতে না পেরে হাতিটি রিসোর্টের পাশে থাকা লোকালয়ে চলে যায়। এদিকে সেই পর্যটক দলটি হাতির লোকালয়ে ঘুরে বেড়ানো দেখে উচ্চাসিত হয়ে পড়ে এবং সেই হাতির ভিডিও তারা ক্যামেরাবন্দি করে।
পরবর্তীতে হাতিটি সেখান থেকে সংলগ্ন পানঝোড়া জঙ্গলে ঢুকে যায়। তবে ঘটনায় রিসোর্ট এর ক্ষতি হলেও কোন পর্যটকের  ক্ষতি হয়নি বলে জানা যায়। উল্লেখ্য, মাঝেমধ্যেই মঙ্গলবাড়ী বস্তি এলাকায় হাতির হানা হয়। এর আগেও ওই এলাকায় হাতির হানায় একাধিক প্রাণহানি ঘটনাও ঘটেছে। তবে এবার একদম রিসোর্টের গেট ভেঙ্গে হাতির ভিতরে ঢোকার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত রিসোর্টের কর্মীরাও।
Advertisement
Live Cricket Score
upskillninja