#মালবাজার: আবারো মাল ব্লকের প্রত্যন্ত গ্রাম টটগাও বস্তির মহিলারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে সোচ্চার হল। প্রসঙ্গত উল্লেখ্য, টটগাও বস্তির বছর ২৬ এর এক যুবতী কর্মসূত্রে শিলিগুড়ি শহরে থাকতেন। গত নভেম্বর মাসে সেখানে তাকে নৃশংসভাবে খুন করা হয়। পুলিশ তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করে। এই ঘটনার প্রতিবাদে ডুয়ার্সের বিভিন্ন এলাকা মহিলারা বিচার চেয়ে সোচ্চার হয়।

প্রথম থেকেই দোষীদের ফাঁসির সাজাকে রাস্তায় নামে মহিলারা। জানা গেছে, পুলিশ ইতিমধ্যেই চারসিট তৈরীর কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে এবং আদালতে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ধৃত চারজন যাতে কোনভাবেই রেহাই না পায় তার জন্য প্রতিবাদে সোচ্চার হয়ে টটগাও বস্তির মহিলারা মঙ্গলবার সোচ্চার হয়ে ওঠেন।

প্রতিবাদ বিক্ষোভে শামিল ছিলেন বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত সদস্যা ভিমা উপাধ্যায়। তিনি বলেন, পুলিশের উপরে আমাদের আস্থা আছে দোষীরা যাতে রেহাই না পায় এবং তাদের যাতে ফাসির সাজা হয় সেই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি।








