Explore

Search

July 11, 2026 6:01 am

IAS Coaching

কলোনির মাঠ ব্যবহার নিয়ে পৌর সভার উপর নিষেধাজ্ঞা জারি

#মালবাজার: ঐতিহ্য বাহী মাল কলোনির মাঠের ব্যবহার নিয়ে মাল পৌরসভার উপর নিষেধাজ্ঞা জারি করা বোর্ড টাঙ্গানো হলো মাঠের বিভিন্ন দিকে। বোর্ডে লেখা রয়েছে মাঠের মালিকানা তপশিলি উপজাতি সম্প্রদায়ের। পৌরসভা কোন প্রকার অনুষ্ঠান, সভা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি আছে। মহামান্য আদালতের নির্দেশেই এই বিজ্ঞপ্তি জারি হয়েছে।
এইরকম বোর্ড টাঙানোর পর শহরে চাঞ্চল্য তৈরি হয়েছে। শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত এই মাঠে দীর্ঘ ৬৫-৭০ বছর ধরে রথের মেলা, দূর্গা পূজা সহ নানা অনুষ্ঠান হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের সভা সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এই মাঠ নিয়ে আদিবাসী সমাজের একটি পরিবার দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছে যে এই মাঠ তাদের পরিবারের। মাতিয়া মাহালী গড়াইত নামে এক ব্যাক্তির নামে মাঠের রেকর্ড ভুক্ত আছে। বর্তমানে তার বংশধররা রয়েছে  তাদের অনুমতি ছাড়াই মাঠ ব্যবহার হয়ে আসছে বলে তাদের অভিযোগ। সম্প্রতি তারা আদালতের দারস্ত হলে আদালত এক বিশেষ নির্দেশে মাঠে অনুষ্ঠান বা সভা করতে পৌরসভা কে নির্দেশিকা জারি করেছে।
এ নিয়ে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের মাল ব্লক কমিটির সম্পাদক বাবলু মাঝি জানান,  ওই মাঠ আদিবাসী পরিবারে তাদের অনুমতি ছাড়াই পৌরসভা ব্যবহার করে আসছিল। তারা আমাদের কাছে আসে। আমরা তাদের পাওয়ার অফ অ্যাটর্নি বলে আদালতের দ্বারস্থ হই। আদালত এই নির্দেশিকা দিয়েছে। এতদিন যাব পৌরসভা বেআইনিভাবে মাঠ ব্যবহার করে  আসছিল। আমরা কোন অনুষ্ঠানের  বিরোধী নই কিন্তু, যাদের মাঠ তাদের কাছ থেকে ন্যূনতম অনুমতি নিয়েই তবেই ব্যবহার করা যেতে পারে।
এইরকম পরিবেশে শহরে চাঞ্চল্য দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সরিয়ে মাল আদর্শ বিদ্যাভবনের মাঠে নিয়ে আসা হয়েছে। ভবিষ্যতে এই মাঠে দুর্গাপূজা সংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সভা সমিতি কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মাল পৌরসভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী জানান, এ নিয়ে বিশেষ আলোচনা সভা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja