Explore

Search

July 11, 2026 6:05 am

IAS Coaching

মাঘের প্রথমভাগে কুয়াশার চাদরে ঢাকলো ডুয়ার্স জাঁকিয়ে পড়লো ঠান্ডা

#মালবাজার: বৃহস্পতিবার ছিল মাঘ মাসের অষ্টম দিন সেই সাথে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এদিন সকাল থেকেই সূর্যের দেখা মেলেনি আকাশে কুয়াশার ঘন চাদরে ঢাকা  পড়েছিল ডুয়ার্সের আকাশ। সেই সাথে ঝরছিল গুড়ি গুড়ি শীতল ঠান্ডা জলকণা। এটাই জাঁকিয়ে পড়ল ঠান্ডা।
ঠান্ডা উপেক্ষা করে এদিন মাল আদর্শ বিদ্যা ভবনে তাদের ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয়। এছাড়াও শহরে বিভিন্ন ক্লাব ও সংস্থার উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস পালিত হয়। নাগরাকাটায় সংঙ্ঘতি এবং জাতীয় চেতনা বাড়াতে এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। লুকসান জাতীয় সরক মোড় থেকে নাগরাকাটা হাই স্কুল পর্যন্ত এই দৌড় অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আলিপুরদুয়রের সাংসদ মনোজ টিজ্ঞা, নাগরা কাটার বিধায়ক পুনা ভেংড়া সহ অন্যান্যরা।
তবে সমস্ত অনুষ্ঠান ছাপিয়ে গেছে ঘন কুয়াশা। সকাল থেকেই জাতীয় সড়কে ফগ লাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা যায়। এর সাথে দেখা যায় বিভিন্ন নদীর কিনারে পিকনিক দলের অবস্থান। পৌষ সংক্রান্তি বেরিয়ে গেল ঠান্ডা সেরকম পড়ছিল না বলে মানুষের আক্ষেপ ছিল। বৃহস্পতিবার সকাল থেকে একযোগে ঠান্ডা ও কুয়াশা পড়ার ফলে মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ঘন কুয়াশার কারণে জাতীয় সড়কে একাধিক দুর্ঘটনাও ঘটে।
দিনের বেলা পারদ স্তম্ভের উচ্চতা নেমে আসে ১৮ ডিগ্রি সেলসিয়াসে বিকেল হতেই নেমে যায় আরো খানিকটা। এর ফলে জাঁকিয়ে পড়ে ঠান্ডা। এদিক ওদিক আগুন জ্বালিয়ে মানুষকে শরীর গরম রাখতে দেখা যায়। মানুষ নয় সন্ধ্যার সময় দেখা গেল গরু পর্যন্ত আগুনের ওম নিতে ব্যাস্ত।
Advertisement
Live Cricket Score
upskillninja