
#নিউজ বৃত্তান্তঃ পাহাড়ের জঙ্গলে এবার দেখা মিলল কালো চিতার। বৃহস্পতিবার কার্শিয়াং বনবিভাগের আধিকারিকের পাঠানো ভিডিও বার্তায় দেখা যাচ্ছে, পাহাড়ের জঙ্গলে একটি কুচকুচে কালো চিতা। কমবয়সী এই চিতাটি হিংস্র চেহারার। বৃহস্পতিবার সকালে কার্শিয়ংয়ের চিমনি ও বগোরার মাঝে ক্যামেরায় ধরা পড়ে এই কালো চিতা৷ কার্শিয়ংয়ের ডিএফও দেবেশ পাণ্ডের কথায়, এটা মেলানিস্টিক লেপার্ড।










