#মালবাজার: মাত্র ৯ ঘন্টার ব্যাবধানে আবারও জাতীয় সড়কে ছোট গাড়িতে ধাক্কা মারলো ট্রাক জখম এক এম্বুলেন্স চালক। জানাগেছে, বৃহস্পতিবার সকাল একদিকে ঘন কুয়াশায় ঢাকা ছিল ডুয়ার্সের বিভিন্ন প্রান্তের। এদিন সকাল থেকে ছুটি থাকার দরুন পিকনিক করার ধুম পড়েছিল।

এদিন সকাল ৮টা নাগাদ মালবাজার শহরের জাতীয় সড়কের পাশে একটি শোপিং মলের সামনে একটি ছোট গাড়িতে পিকনিকে যাওয়ার মালপত্র তুলছিল এম্বুলেন্স চালক জ্যোতিষ দাস। সেই সময় একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় মারাত্মক জখম হয় জ্যোতিষ দাস। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে।

সেখানে তার চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে আটক করেছে। শুধু মালবাজারেই নয়, এদিন কুয়াশার কারণে নাগরাকাটা ব্লকের জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় বাইক দুর্ঘটনায় একজন জখম হয়। বেলা পড়তেই কুয়াশার চাদরে ঢেকে যায় ডুয়ার্সের পরিবেশ।








