Explore

Search

July 11, 2026 6:02 am

IAS Coaching

গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ছোটগাড়ির ধাক্কা ডাম্পারে জখম ৬জন

#মালবাজার: কুয়াশায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো ছোটগাড়ি ধাক্কা মারলো দাড়িয়ে থাকা ডাম্পারে জখম শিশু সহ ৬ জন। জানাগেছে, বুধবার রাত বারোটা নাগাদ মাল সুভাষিনী বালিকা বিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিল সদ্য কেনা  একটি ডাম্পার। সেই সময় চালসা পাদ্রী কঠি এলাকার একটি বোলের গাড়িতে তিনজন মহিলা ও তিনজন পুরুষ একজন শিশুসহ চালসা থেকে মালবাজার অভিমুখে আসছিল।
ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দাঁড়িয়ে থাকা  ডাম্পারের পিছনে ধাক্কা মারে। এতেই গাড়িটি  ক্ষতিগ্রস্ত হয় এবং শিশু সহ ৬ জন জখম হয়। খবর পেয়ে মাল থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে যখন ৬ জন চিকিৎসাধীন।
Advertisement
Live Cricket Score
upskillninja