#মালবাজার: রবিবার মাল আদর্শ বিদ্যাভবনে জলপাইগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো “আঁকো আনন্দে” প্রতিযোগিতা। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক বিভাগে ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণি, খ বিভাগে ছিল তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণী, গ বিভাগে ছিল ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী, ঘ বিভাগে ছিল নবম দশম শ্রেণী।

ক ও খ বিভাগের বিষয় ছিল যেমন খুশি আঁকো, গ বিভাগের বিষয় ছিল বসন্তের চা বাগান, ঘ বিভাগের বিষয় ছিল আমার সোনার বাংলা। মাল মহকুমা ও পাশের কালিম্পং জেলার গরুবাথান ব্লকের থেকে প্রায় ৩০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

ক্লাবের পক্ষ থেকে বিদেশ বসু, সব্যসাচী ঘোষ, সন্তু চৌধুরী ও অভিষেক ঘোষ সকাল ন’টা থেকে বারোটা পর্যন্ত গোটা অনুষ্ঠান পরিচালনা করেন। বিদেশ বসু, জানান আগামী দোসরা ফেব্রুয়ারি সরস্বতী পূজা উপলক্ষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে। আজ সবাইকে শংসাপত্র দেওয়া হয়েছে।








