Explore

Search

July 11, 2026 6:47 am

IAS Coaching

নতুন ভাবে রাস্তা নির্মাণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ

#মালবাজার: জরাজীর্ণ পুরানো রাস্তা সংস্কার করে নতুনভাবে তৈরীর দাবি নিয়ে শনিবার মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। প্রায় চার ঘন্টা অবরোধ চলার পর পুলিশি হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার হয়। মালবাজার শহর থেকে তেশিমলা, কুমলাই গ্রাম পঞ্চায়েত হয়ে লাটাগুড়ি পর্যন্ত চলে গেছে প্রায় ২২ কিলোমিটার রাজ্য সড়ক। দুটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও রয়েছে কয়েকটি চা বাগান ও গ্রামাঞ্চল।
প্রতিদিন কয়েক হাজার মানুষ স্কুল পড়ুয়া এই পথ ধরে যাতায়াত করে। যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। মালবাজার থেকে জলপাইগুড়ি কিম্বা ময়নাগুড়ি যাওয়ার বিকল্প সড়ক হিসেবে এই রাস্তা ব্যবহার হয়।
কিন্তু, দীর্ঘ বেশ কয়েক মাস ধরে মালবাজার থেকে কুমলাই গ্রাম পঞ্চায়েত পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে।
রাস্তা ব্ল্যাক টপ উঠে গেছে, এদিক ওদিক তৈরি হয়েছে গর্ত। গাড়ি চলাচল করলে ধুলোয় ঢেকে যায় আশপাশের এলাকা। খারাপ রাস্তার জন্য মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটে। এই এলাকার মানুষের দাবি রাস্তা দ্রুত সংস্কার ও নতুন রূপে নির্মাণ হোক। এই দাবি নিয়ে শনিবার সকাল ন’টা থেকে  তেশিমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। রীতিমতো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ সরকার জানান, এই রাস্তাটি হচ্ছে হবে বলে নানা তালবাহানা করা হচ্ছে। গত দুর্গাপূজার পর রাস্তা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু,  হয়নি, খারাপ রাস্তার জন্য গতকাল পড়ুয়া বোধায় দুটি টোটো দুর্ঘটনার কবলে পড়ে। এইরকম পরিবেশে বাধ্য হয়ে রাস্তার দাবিতে আমরা অবরোধ কর্মসূচি শুরু করেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় মাল থানার পুলিশ বাহিনী। পুলিশের পক্ষ থেকে নানাভাবে  অবরোধকারীদের বোঝানো হয়। পরে দুপুর দুটো নাগাদ পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এই ঘটনার ফলে রাস্তা দুদিকে বহু যানবাহন আটকে পড়ে।
Advertisement
Live Cricket Score
upskillninja