#মালবাজার: বিরাট আকারের হুতুম পেঁচা নিয়ে অনেক কাহিনী আছে। বর্তমানে এই প্রজাতি পেঁচা বিরল প্রজাতির অন্তর্গত। শুক্রবার সকালে এহেন এক হুতুম পেঁচা উদ্ধার হল মালবাজার শহরের ১০ নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের মাঝে রাস্তায়। এদিন সকাল আটটা নাগাদ ওই রাস্তার আশেপাশের কয়েকজন দেখতে পায় প্যাঁচাটি।

এদিক-ওদিক উড়ছে তারপর সম্ভবত কোন কিছুতে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে। বনবিভাগে খবর দিলে মাল বন্য প্রাণ স্কোয়ার্ডের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনকর্মীরা জানান, পেঁচাটি জখম ও অসুস্থ রয়েছে ওটির চিকিৎসা করা হবে।









