Explore

Search

July 11, 2026 7:35 am

IAS Coaching

জাতীয় সড়কে সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে জখম ২

#মালবাজার: জাতীয় সড়কে সবজি বোঝাই পিকআপ ভ্যান উল্টে জখম চালক ও গাড়ির মালিক। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগান সংলগ্ন এলাকায়। জানাগেছে, শুক্রবার বিকেল তিনটে নাগাদ ধুপগুড়ি থেকে একটি সবজি বোঝাই পিকআপ ভ্যান জাতীয় সড়ক ধরে কালিম্পং অভিমুখে যাচ্ছিল। ডায়না নদীর সেতু পেরিয়ে ধরণীপুর চা বাগানের কাছে আচমকাই গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে পড়ে।
গাড়িতে রাখা সবজি এদিক-ওদিক ছিটকে পড়ে। গাড়ির চালক কেশব অধিকারী (২০) ও মালিক সত্যম প্রসাদ (২০) জখম হয়। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখম দুইজনকে শুল্কাপাড়া হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়। গাড়ির চালক ও মালিক দুইজনের বাড়ি কালিম্পং শহরে। নাগরকাটা থানার পুলিশ গাড়িটিকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja