
#রায়গঞ্জঃ প্রাণী সম্পদ বিকাশ বিভাগ, উত্তর দিনাজপুর এর উদ্যোগে এবং উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস ও রায়গঞ্জ পিপল ফর এনিম্যালস এর সহায়তায় আজ ছটপড়ুয়ার সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলে উদযাপিত হল প্রাণী কল্যাণ পক্ষ ২০২৫. সেন্ট জোসেফ গার্লস হাই স্কুলের ছাত্রী ও পশুপ্রেমী সংগঠনের সদস্য এবং প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এর কর্মকর্তাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হয় আজকের এই অনুষ্ঠান।

তারপর স্কুলের মঞ্চে একটি সেমিনার এর আয়োজন করা হয়। এই সেমিনারে পশু পাখিদের উপর হওয়া বিভিন্ন নিষ্ঠুরতা এবং আমাদের সমাজ ও পরিবেশে পশু পাখিদের অবদান নিয়ে আলোচনা করা হয়। স্কুলের ছাত্রীদের সচেতন করা হয় পশু পাখিদের ওপর হওয়া বিভিন্ন অত্যাচার সম্পর্কে। আমাদের চারিপাশে পশুপাখিদের উপর যে অত্যাচার হয় সেগুলো বন্ধ করার জন্য এবং তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করার জন্য সকলকে এগিয়ে আসতে বলা হয়।

উপস্থিত ছিলেন প্রানিসম্পদ বিকাশ বিভাগের উপ-অধিকর্তা ডঃ সৌমেন্দ্রনাথ বসাক মহাশয়, সহকারী উপ-অধিকর্তা দিব্যেন্দু বিকাশ কর্মকার মহাশয় ,উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া, রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলসের সভাপতি ভীম নারায়ন মিত্র, প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এর কর্মকর্তা গণ এবং পশুপ্রেমী সংস্থার সদস্যরা।

উপস্থিত ছিলেন সেন্ট জোসেফ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা ক্রিশ্চিনা নায়ক মহাশয়া সহ স্কুলের ছাত্রীরা। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে স্কুলের ছাত্রীদের এই বিষয়ে সচেতনতা মূলক আলোচনা করা হয়। সবার শেষে পশুপাখিদের নিয়ে একটি কুইজ এর ব্যবস্থা করা হয়েছিল।







