Explore

Search

July 11, 2026 7:35 am

IAS Coaching

জাতীয় সড়কে বেপরোয়া ডাম্পার চলাচলে উদ্বিগ্ন করেছে পথচারীদের

#মালবাজার: ডুয়ার্সের নদীগুলো এখন বালি পাথরের ভান্ডার। বালি ও পাথরের ব্যবসা করে অনেকেই লাভবান হচ্ছে। এজন্যে চেল, ঘিস, লিস, নেওরা সহ বিভিন্ন নদীতে গড়ে উঠেছে বালি পাথরের খাদান। বালি পাথর পরিবহনের জন্য এক সময় ট্রাক ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে ডাম্পার এই বালি ও পাথরে পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ব্যবস্থা হয়ে উঠেছে। নদীগুলোর পারে দাঁড়াবে দেখা যাবে নদীর বুকে প্রচুর ডাম্পার দাঁড়িয়ে আছে। জেসিবি মেশিন দিয়ে নদীর বুক খনন করে ডাম্পারে তোলা হয় বালি কিম্বা পাথর।
সড়কপথে সেই ডাম্পার করে বালি পাথর চলে যায় নির্মাণ কার্যের জায়গায়। কখনো কখনো ছুটে যায় প্রতিবেশী দেশ বাংলাদেশের অভিমুখে। বর্তমানে এই ব্যবসা লাভজনক হওয়ায় ডাম্পারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধু মাল মহকুমা এলাকায় দুই শতাধিক ডাম্পার রয়েছে। এইসব ডাম্পার গুলি জাতীয় সড়ক কিংবা রাজ্য সড়ক ধরে চলাচল করে। বিশেষ করে রাত্রিবেলা।
দেখা গেছে, বেশিরভাগ ডাম্পারের চালক অল্প বয়সী যুবক। এদের অভিজ্ঞতা কম থাকায় খানিকটা বেপরোয়াভাবে গাড়ি চালায়। এর ফলে গত কয়েক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
কিছুদিন আগেই মালবাজার সুভাষ মোরে রাতে একটি পিক আপ ভ্যানের  উপর আছড়ে পড়ে একটি ডাম্পার, শনিবার শেষ রাতে মাল পৌর সভার প্রাচীর ভেঙে দেয় এক ডাম্পার। একই দিনে ক্রান্তি এলাকায় রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে আছড়ে পড়ে একটি ডাম্পার।
এইরকম ঘটনা মাঝেমধ্যে ঘটছে, এজন্যে উদ্বিগ্ন পথচারীরা। মাল আদর্শ বিদ্যাভবনের শিক্ষক রঞ্জিত দত্ত জানান, আমি প্রতিদিন প্রাত:ভ্রমণে বের হই এবং জাতীয় সড়ক ধরে এগিয়ে যাই। ভোরের দিকে যেভাবে তীব্র গতিতে ডাম্পার চলাচল করে তা দেখে খানিকটা ভয় হয়। অনেক সময় রাস্তার পাশে নেমে যেতে হয়। অন্য এক সূত্র থেকে জানা গেছে, এইসব ডাম্পার গুলির অনেক ক্ষেত্রে বৈধ কাগজপত্র নেই। অল্পবয়স্ক চালকদের লাইসেন্স পর্যন্ত নেই। এতেই উদ্বিগ্ন সাধারণ পথচারী থেকে ছোট গাড়ির চালকরা।
Advertisement
Live Cricket Score
upskillninja