Explore

Search

July 11, 2026 8:16 am

IAS Coaching

নাগরাকাটায় শুরু হলো দুইদিনের টি- ট্রাইব্যাল উৎসব

#মালবাজার: ডুয়ার্সের নাগরাকাটায় শুরু হলো দুইদিনের টি – ট্রাইব্যাল উৎসব। শনিবার দুফুরে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই উৎসবের সূচনা করে মন্ত্রী বুলু  চিকবরাইক। সঙ্গে উপস্থিত ছিলেন অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মুখ্য সচিব ছোটেন ডি লামা, রাজগঞ্জের বিধায়ক খোগেশ্বর রায়, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা বর্মন রায়, জলপাইগুড়ি জেলাশাসক সামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডেবহালে উমেশ গনপত, মাল মহকুমা শাসক শুভম কুন্ডাল প্রমুখ।
উদ্বোধন করে মন্ত্রী শ্রী চিকবরাইক বলেন, আমাদের রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়ন করতে সর্বদা সচেষ্ট। আদিবাসীরা যাতে তাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে পারে এবং নিজেদের বিকশিত করতে পারে তার জন্যেই এই উৎসব
আয়োজন করা হয়েছে।
মুখ্য সচিব ছোটেন ডি লামা বলেন, টি অর্থাৎ চা বাগান এবং আদিবাসী সমাজ জলপাইগুড়ি জেলার প্রতীক। জলপাইগুড়ি জেলা বলতেই আমাদের সামনে ভেসে ওঠে চা বাগান এবং সেখানের মানুষের জীবনযাত্রা। সেটা প্রকাশ করতে এই উৎসবের আয়োজন।
এদিন এই উৎসব উপলক্ষে বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পন্য সমুহের স্টল বসে। এছাড়াও আদিবাসীদের খাদ্য , পোশাক ও
বিভিন্ন জিনিসপত্রের স্টল বসে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ অন্যান্য এলাকার আদিবাসী সাংস্কৃতিক দলের অনুষ্ঠান প্রদর্শিত হয়।
উৎসব চলবে আগামীকাল পর্যন্ত।
Advertisement
Live Cricket Score
upskillninja