Explore

Search

July 11, 2026 8:16 am

IAS Coaching

বনাঞ্চলের পথে দুই গাড়ি মুখোমুখি সংঘর্ষ মৃত এক জখম ২

#মালবাজার: চালসার কাছে বনাঞ্চলের পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের, জখম ২ জন।মৃতের নাম গোবিন মুন্ডা (৩৫)। বাড়ি নাগরাকাটার জিতি চা বাগানে। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১১টা নাগাদ  নাগরাকাটা থেকে চালসা গামী পানঝোড়ার জঙ্গলের মাঝে। গোবিন একটি ছোট গাড়ি চালিয়ে নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে আসা অন্য আরেকটি পণ্যবাহী ছোট গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ছোট গাড়িটি  দুমড়ে মুচড়ে যায়। গোবিনকে কোনরকমে উদ্ধার করে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে পণ্যবাহী ছোট গাড়িটিরও দুজন জখম হয়। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। পুলিশ  দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকেই উদ্ধার করে নিয়ে আসে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja