#মালবাজার: গভীর রাতে চালসায় মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালের গেটের সামনে সড়ক দুর্ঘটনায় মৃত গাড়ির চালক ও গুরুতর আহত এক। মৃত ব্যাক্তি মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের বাসিন্দা, নাম রকি ওরাও(২৮)।
জানাগেছে আনুমানিক বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ একটি বোলেরো পিকআপ মঙ্গলবাড়ির দিক থেকে চালসার দিকে দ্রুত গতিতে আসছিলো।

ঘটনায় কর্মরত অবস্থায় থাকা পুলিশের গাড়ি কোনো রকমে সংঘর্ষ থেকে বেঁচে যায়। দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল গেটের বাইরে থাকা কাঁঠাল গেছে ধাক্কা মারে সেই পিকআপ ভ্যান। পুরো দুমড়ে মুচড়ে যায় সেই গাড়ি। গভীর রাতে আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়রা সেখানে আসে এবং গাড়ির চালক ও গাড়ির কর্মচারীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করে। জখম ব্যাক্তিকে স্থানান্তর করে। পুলিশ সূত্রে জানা যায় আগামীকাল দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে। মেটেলি থানার পুলিশ গাড়িটি আটক করেছে।








