Explore

Search

July 11, 2026 8:16 am

IAS Coaching

নতুন ৭১৭ জাতীয় সড়ক নিয়ে পর্যটক থেকে প্রশাসন সবার আগ্রহ তুঙ্গে

#মালবাজার: পাহাড়ের বুক চিরে জলপাইগুড়ি জেলার বাগড়াকোট থেকে সিকিমের ঋষি পর্যন্ত তৈরি হতে চলছে নতুন জাতীয় সড়ক। নতুন জাতীয় সড়ক ৭১৭-বাগড়াকোট থেকে কাফের পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটার সড়ক এর কাজ প্রায় শেষের দিকে। শিলিগুড়ি থেকে সিকিম যাতায়াতের এন এইচ ১০ নিয়ে ধারাবাহিক বিপত্তির কারণ দেখা দিয়েছে। তাই সমস্যার সমাধানের জন্য বিকল্প হিসেবে নতুন এই জাতীয় সড়কটি তৈরীর পরিকল্পনা করা হয়েছে। স্বরূপটি চালু হলে যাতায়াতের আর কোনো সমস্যা বা ভয় থাকবে না। তাই এই জাতীয় সড়ক ঘিরে ইতিমধ্যেই সকলেরই আগ্রহ একেবারে তুঙ্গে।
এদিকে নাথুলার ইন্দোচীন সীমান্তের চীনের আগ্রাসন রুখতে তৎপর ভারতীয় সেনাবাহিনী। তাই সেই কাজে ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনীয় রসদ যাতে নির্বিঘ্নে পৌঁছে দেওয়া যায়, সেদিকে লক্ষ্য রেখে সামরিক প্রয়োজনে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রক নয়া পদক্ষেপ করে। ২০১৯ সালের সিকিমের সঙ্গে সড়কের যোগাযোগ স্থাপন করে বিকল্প হিসেবে এই জাতীয় সড়কটি নির্মাণ শুরু  হয়।
পশ্চিমবঙ্গের বাগড়াকোট থেকে শুরু করে সিকিম সীমানার ঋষি পর্যন্ত সড়কের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি ঠিকই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে যাতায়াত। এই সড়কের মাঠে রয়েছে ইংরেজি আট আকৃতির লুপ ব্রিজ। ইতিমধ্যেই পর্যটক এবং সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এই পাহাড়ি রাস্তা। ভিড় জমাতে শুরু করেছে অনেকেই।
Advertisement
Live Cricket Score
upskillninja