Explore

Search

July 11, 2026 8:17 am

IAS Coaching

বড়দীঘি হাইস্কুলের ছাত্রাবাসের দ্বার উন্মোচন করলেন মন্ত্রী উদয়ন গুহ

#মালবাজার: মঙ্গলবার মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েতের বড় দিঘী হাই স্কুলের নবনির্মিত ছাত্রাবাস দ্বার উন্মোচন করলেন উত্তর বঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন বিকেলে এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, সহ-সভাপতি সীমা চৌধুরী, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ, মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস সহ অন্যান্যরা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর উত্তরবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী বড় দিঘী হাই স্কুলের মাঠে হেলিকপ্টারে অবতরণ করেছিলেন। সেই সময় স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা তার কাছে একটি ছাত্রাবাসে আবেদন রাখেন। মুখ্যমন্ত্রী তার অনুমোদন করেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে ৪ কোটি ৩২ লক্ষ টাকা ব্যায়ে তৈরি এক ছাত্রাবাস। মঙ্গলবার বিকালে সেই ছাত্রাবাসে উন্মোচন করেন মন্ত্রী উদয়ন গুহ।
প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করে মন্ত্রী বলেন, আমাদের নেত্রী সব সময় উন্নয়নমুখী এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রকল্প রুপায়ন করেন।
এই এলাকায় আদিবাসী ও পিছিয়ে পড়া মানুষ রয়েছেন। তাদের পরিবারের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই এই ছাত্রাবাস তৈরি হলো।
Advertisement
Live Cricket Score
upskillninja