Explore

Search

July 11, 2026 9:01 am

IAS Coaching

সুডেন্ট উইক উপলক্ষে পড়ুয়াদের নিয়ে প্রকৃতিপাঠ করালো চালসার গয়ানাথ বিদ্যাপিঠ

#মালবাজার: সুডেন্ট উইক উপলক্ষে স্কুলের পড়ুয়াদের নিয়ে প্রকৃতি পাঠ ও ওষধি গাছপালা চেনানো কাজ করলো চালসার গয়ানাথ বিদ্যাপিঠ। চলতি সপ্তাহ ঘোষিত আছে স্টুডেন্ট উইক হিসাবে। এই উপলক্ষে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের নিয়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার এইরকম ভাবে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ  কর্তৃপক্ষ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রকৃতি পাঠ করালো।
স্কুলের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ রাউত জানান,
স্টুডেন্ট উইক উপলক্ষে আজ স্কুলের প্রায় ৮০ জন ছাত্র-ছাত্রীকে নিয়ে খরিয়ার বন্দর বনাঞ্চল এলাকায় যাওয়া হয়। সেখানে পড়ুয়াদের বিভিন্ন গাছপালা চেনানো  হয় এবং বিশেষ করে ওষুধি গাছপালা চেনানো হয়। তাদের উপকারিতা বর্ণনা করা হয়। স্কুলের শিক্ষক শিক্ষিকারাও অংশ নিয়েছিল।
সমগ্র কর্মসূচি পরিচালনা করতে সাহায্য করে ন্যাচার স্টাডি এন্ড অ্যাডভেঞ্চার সোসাইটি নামের এক পরিবেশ প্রেমী সংস্থা। সংস্থার কর্নধার মানবেন্দ্র দে সরকার বলেন, গাছপালার ওষুধি গুনাগুন রয়েছে। এসব স্কুলের পড়ুয়াদের জানান উচিত। বিপদে এই সব গাছপালা নানা সাহায্যে আসে। এসব জানা থাকলে পড়ুয়ারা ভবিষ্যতে উপকৃত হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja