Explore

Search

July 11, 2026 9:01 am

IAS Coaching

জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটলো এক পুলিশ কর্মীর

#মালবাজার: সন্ধ্যায় জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ হোমগাড কর্মীর। নাম অশ্বিনী রায় (৫৪)। বাড়ি ক্রান্তি এলাকায়।তিনি মেটেলি থানার হোমগার্ড কর্মী হিসেবে কর্মরত ছিলেন। জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় তিনি চালসা – নাগরাকাটা মুখী জাতীয় সড়কের চালসা পুলিশ ক্যাম্প সংলগ্ন এলাকায় সড়কের ধারে হাটছিলেন। ওই সময় নাগরাকাটা থেকে চালসার দিকে আসা একটি ছোট গাড়ি দ্রুত গতিতে তাকে রাস্তার উপরে ধাক্কা মেরে পালিয়ে যায়।
গাড়ির ধাক্কায় জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ে যায় ওই হোমগার্ড কর্মী। পরবর্তীতে তাকে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে  হাসপাতালে আসেন মেটেলি থানার আইসি মিংমা লেপচা। পুলিশ ঘাতক গাড়ির খোঁজে তাল্লাশি শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja