Explore

Search

July 11, 2026 9:46 am

IAS Coaching

খাওয়ার পরিবেশন নিয়ে ফেসবুকে পোস্ট শহরে চাঞ্চল্য, ব্যবস্থা নেবে খাদ্য সুরক্ষা দপ্তর

#মালবাজার: হোটেলে এঁটো খাবার পরিবেশন করা হয়।সম্প্রতি এনিয়ে একটি ফেসবুক পোস্ট জনৈক একজন। এরপর এনিয়ে  মালবাজার শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। খাদ্য সুরক্ষা দপ্তর দ্রুত অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। শুক্রবার সকালে “ডুয়ার্সে আসুন এবং ডুয়ার্সকে ভালবাসুন” এই গ্রুপে লেখা হয় মালবাজার শহরেরএকটি নামী খাওয়ারের হোটেলে খেতে আসা মানুষদের এঁটো খাওয়ার পরিবেশন করা হয়ে থাকে। এই পোস্ট হওয়ার পর রীতিমতো ভাইরাল হয়। কিছু সময়ের মধ্যে শতাধিক মানুষ তাদের মতামত জানান। ঘটনার নিন্দা করেন।
ডুয়ার্সে পর্যটন ব্যবসার প্রসার ঘটার সাথে সাথে মালবাজার শহরে গত এক দশকে বেশকিছু লজ এবং খাবারের হোটেল গড়ে উঠেছে। মোড়ে মোড়ে গজিয়ে উঠেছে বিরিয়ানি ও ফাস্টফুডের দোকান। বর্তমানে এই সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। এইসব দোকানে এবং হোটেলে গুণগত মান কতটা স্বাস্থ্যসম্মত এবং খাদ্য উপযোগী তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছিল। খাদ্য সুরক্ষা দপ্তরের সেরকম অভিযান না থাকায় রম রমিয়ে চলছে এইসব হোটেল ও বিরিয়ানির দোকান।
মালবাজার বাসস্ট্যান্ডে হোটেল ব্যবসা চালান অমিতাভ ঘোষ। তিনি পরিষ্কার জানান, এটা হোটেল মালিকের রুচির ব্যাপার। হোটেলে মানুষ খেতে আসে তাদের স্বাস্থ্যসম্মত এবং পরিষ্কার আহার দেওয়া উচিত। পানীয় জল অবশ্যই বিশুদ্ধ থাকা উচিত। এটো খাওয়ার পরিবেশন করা অত্যন্ত এবং কুরুচির ব্যাপার। এসব করলে পাপ হয়।
বহু পর্যটক মালবাজার শহরে আসেন থাকেন এবং আশেপাশের পাহাড়ি এলাকায় ঘুরতে যান। এই পোস্ট দেখে তারা রীতিমতো উদ্বিগ্ন।
এ নিয়ে খাদ্য ও সুরক্ষা দপ্তরে যোগাযোগ করা হলে এক আধিকারিক জানান, এ নিয়ে আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি। তবে মাঝেমধ্যে আমরা অভিযান করি। ত্রুটি পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।
Advertisement
Live Cricket Score
upskillninja