Explore

Search

July 11, 2026 9:46 am

IAS Coaching

চা বাগানে ধরা পড়লো পূর্ণবয়স্ক সম্বর হরিণ

#মালবাজার: বৃহস্পতিবার বিকেলে নাগরাকাটা ব্লকের কলাবাড়ি চা বাগান থেকে ধরা পরল এক পূর্ণবয়স্ক সম্বর হরিন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩:০০ টা নাগাদ ওই সম্বর হরিণটি পাশের ডায়না জঙ্গল থেকে চা বাগানে প্রবেশ করে। চা বাগানের বাঁধ লাইন শ্রমিক মহল্লা এবং ডায়না লাইন শ্রমিক মহল্লা এলাকায় ঘোরাঘুরি করতে থাকে। হরিণ দেখে মানুষের ভিড় জমে যায়। চা বাগান কর্তৃপক্ষ বন বিভাগে খবর দেয়।
খবর পেয়ে বিন্নাগুরি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড, ডায়না রেঞ্জ ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। ততক্ষণে হরিণটি একটি ঝোপের মধ্যে আটকে পড়ে। বন কর্মীরা জাল বিছিয়ে হরিণটিকে আয়ত্তে আনে। চা বাগানের ম্যানেজার কল্লোল রায় বলেন, হরিণটি প্রথমে ডায়ানা লাইন এলাকার সমাজ ভিত্তিক বন প্রকল্প এলাকায় আসে পরে বাধ লাইন এলাকায় আসে।আমরা দ্রুত বন দপ্তরে খবর দেই। তারা উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দা গোবিন্দ ছেত্রী জানান, প্রান্তিক এই চা বাগানের শ্রমিকরা বন্যপ্রাণী সম্পর্কে অত্যন্ত সচেতন। কোন বন্যপ্রাণী এলাকায় এলে দ্রুত বন কর্মীদের খবর দেওয়া হয় এবং উদ্ধারে সাহায্য করে। নাথুয়া রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান, ওটি পূর্ণবয়স্ক সম্বর হরিণ। প্রাথমিক পর্যবেক্ষণ ও চিকিৎসার পর আবার ওটি কে বনে ছেড়ে দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja