Explore

Search

July 11, 2026 9:46 am

IAS Coaching

বকেয়া মজুরি না পেয়ে গেট আটকে বিক্ষোভ দেখালো পৌরসভার অস্থায়ী কর্মীরা

#মালবাজার: বকেয়া মজুরি না পেয়ে গেট আটকে বিক্ষোভ দেখালো মাল পৌরসভার প্রায় ৩৫০ জন অস্থায়ী কর্মী। বৃহস্পতিবার বছরের দ্বিতীয় দিনে সকাল থেকেই মাল পৌরসভার অস্থায়ী কর্মীরা কর্ম বিরতি পালন করে  মূল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের দাবি তাদের তিন মাসের মজুরি বাকি রয়েছে। সংসার চালানো কষ্টকর হয়ে উঠেছে যার জন্য বাধ্য হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন।
পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত আশ্বাস চান। অস্থায়ী পৌর কর্মী মানস দেব বলেন, পৌরসভায় সাফাই কর্মী, ইলেকট্রিশিয়ান, সুপারভাইজার সহ অস্থায়ী কর্মী রয়েছে। গত কয়েক মাস ধরে আমাদের মজুরি অনিয়মিত হয়ে পড়েছে। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এই কারণে আমরা বিক্ষোভ দেখাই। সেই সময় পৌর কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছিল এক মাসের মজুরি দ্রুত দিয়ে দেবে এবং ২৫শে ডিসেম্বর এর আগে আরো এক কিস্তি মজুরি দেবে। প্রথম কিস্তি দ্রুত দিলেও তারপরে গোটা ডিসেম্বর মাসে আর মজুরি দেয়নি। আমাদের সংসার চালানো দায় উঠেছে। আমরা চাই আমাদের বকেয়া মজুরি সম্পূর্ণ দেওয়া হোক”।
বিক্ষোপ চলাকালীন ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী পৌর সদস্য পুলিন গোলদার সহ অন্যান্যরা বিক্ষোভ রত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং মজুরি দেওয়ার আশ্বাস দেন। পরে এ নিয়ে পৌর সদস্য এবং আধিকারিকরা বৈঠকে বসেন। ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়ী বলেন  আমাদের পৌরসভা নিজেস্ব ফান্ডের ঘাটতি রয়েছে। আমরা চেষ্টা করছি কর্মীদের মজুরি মিটিয়ে দিতে এবং কাজকর্ম স্বাভাবিক রাখতে।
Advertisement
Live Cricket Score
upskillninja