Explore

Search

July 11, 2026 9:46 am

IAS Coaching

ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে মৃত্যু এক বাইক আরোহীর

#মালবাজার: বাইক দুর্ঘটনায় মৃত্যু হক এক যুবকের। সোমবার বিকালে মাল ব্লকের ওদলাবাড়ি ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে মালবাজার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে মালবাজার নিয়ে গিয়েছে পুলিশ। তবে মৃতের নাম জানা যায়নি। তবে যে বাইক এই যুবক চালাচ্ছিলো সেটি বিহার নাম্বারের।
স্থানিয় প্রত্যক্ষদর্শী বিকাশ রায় বলেন, সোমবার বিকাল নাগাদ এই যুবক বিহার নাম্বারের হলুদ রঙের একটি বাইকে করে মালবাজার দিক থেকে ওদলা বাড়ির দিকে যাচ্ছিল। ওদলা বাড়ি ফ্লাইওভারের ওপর বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাইও বাড়ির ওয়ালে ধাক্কা মারে এবং ওই যুবক ফ্লাইওভার থেকে ছিটকে  নিচে পড়ে যায় এবং বাইকটি প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে।
ওই যুবক ফ্লাইওভার থেকে প্রায় ৪০ ফুট নিচে অন্য রাস্তায় গিয়ে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি আরো বলেন সম্ভবত বাইকের গতিবেগ বেশি থাকায়  যুবক বাইক কন্ট্রোল করতে পারিনি আর যার দরুন এ দুর্ঘটনা ঘটেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja