Explore

Search

July 11, 2026 9:47 am

IAS Coaching

দলীয় সহকর্মীর মৃত্যুতে শ্রদ্ধা জানালেন মন্ত্রী-বুল চিকবড়াইক

#মালবাজার: দলীয় সহকর্মীর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানালেন মন্ত্রী বুলু চিক বাড়াইক। রবিবার রাতে ডুয়ার্সের মাল ব্লকের টুনবাড়ি চা বাগানের শ্রমিক নেতা পুসা রাউতিয়া মারা যান। সেই খবর পেয়ে রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী তথা মালের বিধায়ক মৃতের বাড়িতে যান।
তার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে ধর্মীয় ও সামাজিক রীতি মেনে মৃতের প্রতি শ্রদ্ধা জানান। মন্ত্রী বলেন, উনি দলের একনিষ্ঠ কর্মী ছিলেন এবং শ্রমিক আন্দোলনে বিশেষ ভূমিকা ছিল। এই সময়ে আমরা তার পরিবারের পাশে রয়েছি।
Advertisement
Live Cricket Score
upskillninja