
#মালবাজার: কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের স্থানীয় সম্পদের উপর নির্ভর করে কর্মসংস্থানে ও সেনিটেশন কর্মীদের পেশাগত নির্ভরতা এবং মর্যাদা রক্ষার উপর জোর দিচ্ছে পৌরসভা।
ডিসেম্বরের শুরু থেকেই পশ্চিমবঙ্গ সরকারের, ক্ষুদ্র,ছোট,মাঝারি এবং বস্ত্র দপ্তর ও কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীনে নানান প্রকল্পের সাথে যুক্ত হয়েছে পুরসভা।

সেই মতোই দুয়ারে সরকারের আদলে,একটি ক্যাম্প তৈরি করা হয়েছিল। এই পরিষেবা গুলো কর্মী এবং সাধারণ নাগরিকের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। সেই ক্যাম্পে সাধারণ মানুষের কৌতূহল ছিল বেশ। ক্যাম শেষ হয়ে যাওয়ার পরেও প্রচারে খামতি রাখছেনা পুরসভা। ফ্লেক্স ফেস্টুন এবং রিফ্লেড বিলির মাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে পৌরসভা।

এই উদ্যোগের বিষয়ে, পৌর সভার ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুরি বলেন,”এর আগেও আমরা একটা ক্যাম্প করেছি। ভালো সাড়া পেয়েছি। আরো ক্যাম্প এবং নতুন কিছু সচেতনতা বার্তা তুলে ধরা যায় না কি তা নিয়ে চিন্তা করছি”।








