Explore

Search

July 11, 2026 10:37 am

IAS Coaching

এক দশকেও উদ্বোধন হয়নি ওদলাবাড়ির কম্যুনিটি হল, বিল বাকি লাইন কাটলো বিদ্যুৎ দপ্তর

#মালবাজার: প্রায় ১৮ বছর পেরিয়ে গেছে আজও উদ্বোধন হয়নি ওদলাবাড়ির কম্যুনিটি হল।  মাঝে দুই বার সংস্কার হলেও জনগণের জন্য খুলে দেওয়ার কাজ হয়নি। বর্তমানে বিদ্যুতের বিল বাকি থাকায় লাইন কেটে দিল বিদ্যুৎ বন্টন দপ্তর। এনিয়ে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মধ্যে। জানাগেছে, গত ২০০৬ সালে মাল পঞ্চায়েত সমিতির উদ্যোগে ওদলাবাড়ি হাসপাতালের পিছনে বিধানপল্লী এলাকায় একটি কম্যুনিটি হল তৈরির কাজ শুরু হয়।
কিন্তু, মাঝ পথে নির্মাণকারী সংস্থা কাজ অসমাপ্ত রেখে চলে যায়।  তারপর জেলা পরিষদের পক্ষ থেকে ভবনের কাজ শেষ হয়। কাজ শেষ হলেও জনগণের জন্য খুলে দেওয়ার কাজ হয়নি। করোনা সংকট কালে এই কম্যুনিটি হলটি ক্যারেনটাইন সেন্টার হিসাবে ব্যবহার হয়েছিল।
তারপর থেকে ওইভাবে পড়েছিল। অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছিল।
সম্প্রতি জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয় করে সংস্কার করা হয়। চেয়ার বসানো হয়।
৩০০ আসন বিশিষ্ট এই কম্যুনিটি হলটি আজও উদ্বোধন হয়নি। অতি সম্প্রতি বিদ্যুৎয়ের বিল বাকি থাকায় লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ বন্টন দপ্তর। এনিয়ে ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষ বলেন, শুনেছি বিদ্যুতের লাইন কাটা পড়েছে। ওটা আমাদের হাতে নেই তবে জেলা পরিষদের কাছে ব্যবস্থা নিতে জানাব।
দফায় দফায় প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কম্যুনিটি হল চালু হলে বিভিন্ন অনুষ্ঠানের কাজে
ব্যবহার হতে পারে। ভাড়া বাবদ সরকারের আয় বাড়বে। মানুষের কাজে লাগবে বলে অভিমত স্থানীয়দের। এনিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ জানান, বিদ্যুৎ দপ্তরের বকেয়া বিল জেলা পরিষদ মিটিয়ে দেবে। তারপর কাদের মাধ্যমে হলটি পরিচালিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা দ্রুত  নেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja