Explore

Search

July 11, 2026 10:36 am

IAS Coaching

স্কুলের সামনে পার্কে জঞ্জাল মনিষীদের ছবি বিবর্ন হয়ে উঠেছে পাবলিক টয়লেট, ক্ষুব্ধ স্কুল কর্তৃপক্ষ

#মালবাজার: ফুলের সামনে সৌন্দর্য বাড়াতে পৌরসভার উদ্যোগে তৈরি হয়েছিল সুন্দর উদ্যান। বসানো হয়েছিল বিদ্রোহী কবি নজরুল ইসলামের আবক্ষ মূর্তি। উদ্যানের রেলিং বরাবর টাঙ্গানো হয়েছিল নানা মনীষীদের ছবি। প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এখানে বৃক্ষরোপণ করেছিলেন। স্কুলের টিফিনের সময় পড়ুয়ারা এখানে টিফিন খেত।
সেই সুন্দর উদ্যান বর্তমানে জঞ্জালে ভরে গেছে। মনীষীদের ছবিগুলো বিবর্ণ হয়ে গেছে। তার সামনে বসেছে ফুটপাতের দোকান জমে উঠেছে জঞ্জাল। প্রকাশ্য দিনের বেলায় আশেপাশের মানুষ ও দোকানিরা প্রকৃতির ডাকে সারা দেন। এতেই চারিদিক দুর্গন্ধে ভরে উঠেছে। ঘটনার স্থল মালবাজার শহরের আদর্শ বিদ্যা ভবন ও সুভাষিনী বালিকা বিদ্যালয়ের সামনে। বর্তমান পার্কের অবস্থা দেখে ও স্কুলের সামনের অবস্থা দেখে রীতিমত ক্ষুব্ধ সুভাষিনী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্মিতা দাস।

তিনি বলেন, পার্কের সুন্দর্যায়ন অবশ্যই চাই সেই সাথে বলতে চাই আমাদের স্কুলের সামনে ওপেন পাবলিক টয়লেট হয়ে উঠেছে। স্কুলে আসা ও যাওয়ার সময় নাক চাপা দিতে হয়। এটা খুবই খারাপ। বিষয়টি দেখা দরকার। শুধু প্রধান শিক্ষিকা নয়, মাল আদর্শ বিদ্যা ভবনের কয়েকজন শিক্ষক পার্কটি কে সংস্কার করার দাবি জানিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja