#মালবাজার: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতে এলাকার ওমর আলী উচ্চ বিদ্যালয় সুবর্ণজয়ন্তী উৎসবের সূচনা হলো। রবিবার বিকেলে দুই দিনের এই উৎসবে সূচনা করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলু চিকবরাইক। উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমুল হক, মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস, প্রতিষ্ঠাতা সদস্য আবদুল সাত্তার, আবদুল জব্বার, লাইলি বেগম, মাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুশীল কুমার বিশ্বাস প্রমুখ।

মালবাজার শহরের দক্ষিণে রয়েছে তেশিমলা গ্রাম পঞ্চায়েত পাস দিয়ে বয়ে গেছে গ্রামের নদী ডেমকাঝোড়া। সেই নদীর ধারেই ১৯৭৪ সালে প্রয়াত সমাজ সেবী ওমর আলি মহাশয় বিদ্যালয় গড়ে তুলতে ছয় বিঘা জমি দান করেন। প্রয়াত মালবাজার শহরের বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জি সহ কয়েক জনের উদ্যোগে গড়ে বিদ্যালয়। ১৯৮৬ সালে জুনিয়র হাইস্কুলে উন্নিত হয়। ২০০০ সালে হাই স্কুলের মর্যাদা পায়। তারপর থেকে গৌরবের সাথ চলছে। রবিবার স্কুলের মাঠে অস্থায়ী মঞ্চে শুরু হয় দুই দিনের সুবর্ন জয়ন্তী উৎসবের সুচনা হয়।

বিকাল চারটা নাগাদ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী বুলু চিকবরাইক। সঙ্গে ছিলেন অন্যান্য অতিথিরা। এরপর উদ্বোধনী সংগীত পরিবেশন করেন স্কুলের শিক্ষিকারা। স্বাগত ভাষণ স্কুলের প্রধান শিক্ষক সরবন খাউন্ট। পরে ভাষন দিতে গিয়ে স্কুলে গাছ লাগানোর অনুরোধ জানান। সন্ধ্যার পর চলে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাওইয়া ও গম্ভীরা গানের অনুষ্ঠান।








