Explore

Search

July 11, 2026 11:10 am

IAS Coaching

পাচারের মুখেই উদ্ধার হল এক কিশোরী, পুলিশের হাতে গ্রেফতার ২

#মালবাজার: পাচারের মুখেই উদ্ধার হল এক কিশোরী পুলিশের হাতে গ্রেপ্তার হল এক মহিলা সহ দুই জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। ধীরে ধীরে মালবাজার শহর হয়ে উঠছে বিভিন্ন দুষ্কৃতি মূলক কার্যকলাপের কেন্দ্রস্থল। বিগত দিনেও চোরা পাচারকারীদের ধরতে বনদপ্তরের তরফে অভিযান চালানো হয়েছিল মালবাজার এলাকায়। মঙ্গলবার  রাতে ১৫ বছরের এক  নাবালিকাকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল কোচবিহার জেলার দিনহাটা থেকে মালবাজার শহরে।
জানাগেছে, নাবালিকার বাড়ি দিনহাটার ১১ নম্বর ওয়ার্ডে। দিনহাটা নিবাসী রোহিত আলম (৩২) এবং ক্রান্তি এলাকার নিবাসী মেহমুদা বেগম একটি গাড়ি ভাড়া করে দিনহাটা থেকে সেই নাবালিকাকে মালবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। মালবাজার বাস স্ট্যান্ড এলাকায় তাদের লেনদেন হবার কথা ছিল। সূত্রের খবর সেই মেয়ের দাম নাকি এক লাখ টাকা পর্যন্ত উঠেছিল।
পাথরের উদ্দেশ্যেই মেয়েটিকে মালবাজার শহরে মালবাজার শহরে আনা হয় গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার থানার আইসি সমীর তামাং এর নেতৃত্বে মাল থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় মালবাজার বাস স্ট্যান্ড এলাকায়। উদ্ধার করা হয় সেই নাবালিকাকে। রোহিত আলম ও মেহমুদা বেগম সহ গাড়ির চালককে আটক করে মালবাজার থানায় নিয়ে আসা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার  তাদের আদালতে তোলা হয় এবং রিমান্ডে আনা হয়। তবে ধীরে ধীরে যেভাবে মালবাজার শহর বিভিন্ন দুষ্কৃতিক কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে তা কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন মহলে।
Advertisement
Live Cricket Score
upskillninja