Explore

Search

July 11, 2026 11:10 am

IAS Coaching

সামসিং পকড়িতে শুরু হলো ৬দিনের বিশেষ চাহিদা সম্পন্নদের প্রকৃতিপাঠ শিবির

#মালবাজার: ওদের কারোও নাম অর্নব তাঁতি কারোও নাম রাহুল রায় কিম্বা দেবরাজ সিংহ আবার কেউ সুমন টেলর। কারোও বাড়ি দার্জিলি জেলার নক্সাল বাড়ি এলাকায়, কারোও বাড়ি রাজস্থান কিম্বা উত্তর প্রদেশের বেনারসে। কেউ চোখে দেখতে পায় না, কেউ স্বাভাবিক কথা বলতে বা চলাফেরা করতে পারে না। ওদের একটাই মিল ওরা এসেছে কালিম্পং জেলার সামসিং পকড়ি এলাকায় প্রকৃতিপাঠ শিবিরে। চারদিকে ঘন জঙ্গল ও উচু পাহাড়ে ঘেরা সামসিং পকড়ি।
এখানেই বসেছে উত্তরবঙ্গের প্রাচীনতম পরিবেশ প্রেমী সংস্থা হিমালয়ান ন্যাচার এন্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ৩৩ তম প্রকৃতি পাঠ শিবির। ১২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের নিয়ে ৬ দিন ব্যাপী চলবে প্রকৃতি পাঠ শিবির। বুধবার দুফুর ১টায় এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট হস্থী বিশেষজ্ঞ পদ্মশ্রী পার্বতী বড়ুয়া। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের বন্যপ্রান বিভাগের মুখ্য বনপাল ভাস্কর জেভি, ফরেস্ট ডেভেলপমেন্ট করপোরেশনের জেনারেল ম্যানেজার কুমার বিমল, বিশিষ্ট চা শিল্পপতি সুরজিৎ পাল চৌধুরী প্রমুখ।
সামসিংয়ের পকড়ির এক প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। স্থানীয় মানুষজন জানান, কোন এক সময় কোন এক সময় এখানে জলাশয় ছিল। সময়ের বিবর্তনে পাহাড়ের মাটি ধুয়ে এসে ভরাট হয়ে যায়। খেলার মাঠের মতো সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানেই বাংলা  ছায়াছবি অন্তরঙ্গের শুটিং হয়েছিল বলে জানান স্থানীয়রা। তার স্মৃতি এখনো অনেকের মধ্যে রয়েছে। উদ্বোধন করে পার্বতি বড়ুয়া বলেন, এজাতীয় প্রকৃতি পাঠ শিবিরে শিশু  বয়স থেকেই মানুষের মধ্যে প্রকৃতি প্রেম তৈরি হয়। প্রকৃতি সম্পর্কে মানুষ ওয়াকি বহাল হয়।
ভাস্কর জেভি বলেন, এ জাতীয় শিবির গুলোর গুরুত্ব অনেক। শিশু-কিশোর বয়স থেকে প্রকৃতি সম্পর্কে জ্ঞানলাভ হলে প্রকৃতির সঙ্গে সংঘাত কমে যায়। উদ্যোগী সংস্থা ম্যাচের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, এটা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরদের নিয়ে তেত্রিশ তম প্রকৃতি পাঠ শিবির। এবার শিবিরে নয়টি রাজ্য থেকে ১২০ জন ক্যাম্পাস এসেছে।
এছাড়াও রয়েছে গাইড গাইড ও কর্মকর্তা সব মিলিয়ে প্রায় আড়াইশো জনের এই ক্যাম্প চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই শিবিরের মাধ্যমে শিশু-কিশোর দেব প্রকৃতির উপাদান সম্পর্কে বিশেষ পাঠ দেওয়া হবে। শিবিরে আসা ক্যাম্পাসরা জানান, এরকম প্রকৃতি পাঠ শিবির এসে ভালো লাগে তাই বছরের দিনগুলোর জন্য তারা অপেক্ষা করে থাকেন।
Advertisement
Live Cricket Score
upskillninja