Explore

Search

July 11, 2026 12:36 pm

IAS Coaching

রাজ্যের সেরা থানায় উঠে এলো ডুয়ার্সের নাগরাকাটা থানা

#মালবাজার: ডুয়ার্সের  নাগরাকাটা, রাজ্যের সেরা পাঁচ থানার তালিকায় উঠে এলো ডুয়ার্সের নাগরাকাটা থানার নাম। এবার দেশের মধ্যে লড়াই সেরার সেরা হওয়ার। সে কারণেই মঙ্গলবার বিকেলে নাগরাকাটা থানা পরিদর্শনে আসলেন এ ডি জি (সি আই এফ) অজয় নন্দ।
একদিকে ভুটানের খোলা সীমান্ত অন্যদিকে জলঢাকা নদী। দক্ষিণ ও পশ্চিম অংশ জুড়ে রয়েছে চাপরামারি ও গরুমারা অভয়ারণ্য।
রয়েছে ছোট বড় মিলিয়ে ২৮টি চাবাগান। রয়েছে বনবস্তি ও গ্রাম। প্রায় ৯২ বর্গ কিমি জুড়ে রয়েছে গোটা থানার এলাকা। বাঙালি, বিহারি, আদিবাসী, নেপালী সম্প্রদায়ের বাস। ভুটান সীমান্ত লাগোয়া এই থানা শেষ পাঁচ বছরের সামগ্রিক ভাবে সবদিক খতিয়ে দেখেই সেরার দৌড়ে এসে পৌঁছেছে বলে জানা গেছে। জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার উমেশ গণপথ খণ্ডবহালে নাগরাকাটা থানার এই সাফল্য জেলার সব থানাকে অনুপ্রেরণা যোগাবে বলে জানান।
Advertisement
Live Cricket Score
upskillninja