Explore

Search

July 11, 2026 12:36 pm

IAS Coaching

অতিরিক্ত জেলা দায়রা আদালতের নতুন ভবনের উদ্বোধন

#মালবাজার: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন ভবনে স্থানান্তর হলো অতিরিক্ত জেলা দায়রা  আদালত। নতুন আদালত ভবনটির উদ্বোধন করেন কলকাতা উচ্চ আদালতের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু।অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্জলন করে এবং আদালত ভবনের ফলক উন্মোচন করে মহকুমা আদালতের নতুন ভাবে যাত্রা শুরু করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
সাথে উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ গনপত খান্ডবাহালে,পুর্ত দপ্তরের  সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার রাজীব সরকার সহ অন্যান্যরা। অনলাইনে অনুষ্ঠানের সাক্ষী ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি পার্থ সারথি সেন। ২০০৩ সালের ২২ শে‌ ডিসেম্বর মালবাজার শহরের দক্ষিণ কলোনির ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে প্রথম ফাস্ট ট্রাক কোর্টের চলা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালে সেই ফার্স্ট ট্র্যাক কোর্ট কে উন্নীত করা হয় অতিরিক্ত জেলা দায়রা আদালতে।
পরবর্তীতে দীর্ঘদিন ধরেই স্থায়ী আদালত ভবনের দাবি উঠতে শুরু করে বিভিন্ন মহলে। আদালত সূত্রে জানা গিয়েছে,‌ শুধুমাত্র ‌পকসো মামলা বিচারাধীন রয়েছে ১৩০০ টি। সেক্ষেত্রে এই মহকুমা আদালত সম্পূর্ণরূপে চালু হওয়ার পর অল্প সময়ে মামলা গুলো নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ও পকসো কোর্টের কাজ শুরু হবে এই ভবনেই। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের কাজ শুরু হবে ছ মাসের মধ্যেই।
প্রাথমিকভাবে ১৩ বিঘা জমি চিহ্নিত করা হয়েছে মহকুমা আদালতের জন্য। জেলা পরিষদের পুরনো ভবনটি সম্পূর্ণ ভেঙে সেখানে তৈরি করা হবে‌ নতুন আদালতের ভবন। ভবিষ্যতে ধীরে ধীরে প্রায় আট টি কোর্ট চালু হবে এখানে। সাথে তৈরি হবে বিচারকদের বাসভবন, স্টাফ কোয়াটার সহ বিভিন্ন ভবন। সব মিলিয়ে নতুন আদালত ভবনের উদ্বোধনকে ঘিরে খুশির বাতাবরণ মালবাজার শহরে। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক সঞ্জীব বাগচী বলেন, মহকুমা আদালতে পরবর্তীতে অন্যান্য কোর্ট গুলো চালু হলে দ্রুত মামলা নিষ্পত্তির সম্ভাবনা থাকবে।
মালবাজার শহরের আইনজীবী তানবীর আলম, সুমন সিকদার জানিয়েছেন, খুব অল্প সময়ের মধ্যেই এসিজিএম কোর্ট চালু হবে মালবাজারে, তখন গুরুত্ব বেড়ে যাবে এই আদালতের। বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, বিভিন্ন মামলার কাজে থেকে জলপাইগুড়ি যেতে হতো সবাইকে, ভবিষ্যতে মালবাজার মহকুমা আদালতেই সমস্ত মামলার কাজ সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই হিসেবে তড়িৎ গতিতে কাজ চলছে।
Advertisement
Live Cricket Score
upskillninja