#মালবাজার: মাল ব্লক ও তার আশেপাশের এলাকায় ১২টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। রয়েছে বেশকিছু গ্রাম যেখানে প্রান্তিক মানুষের বাস। গ্রামের মানুষের ভরসা গ্রামীণ ডাক্তার। সেই ডাক্তারদের মাল ব্লক সন্মেলন বৃহস্পতিবার ওদলাবাড়ি রেল ওভারব্রীজ এলাকায় অনুষ্ঠিত হয়।

ব্লকের তেশিমলা, কুমলাই, বাগরাকোট সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিরা উপস্থিত হন। গ্রামীণ ডাক্তারদের নানা সমস্যা ও সরকারি অনুমোদন নিয়ে আলোচনা হয়। সভার নতুন কমিটি গঠন করা হয়। সম্পাদক হয়েছেন শ্যামলেন্দু রায়।









