Explore

Search

July 11, 2026 1:11 pm

IAS Coaching

১৪বছর জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিনে মুক্ত অভিযুক্ত

#মালবাজার: ১৪ বছর জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিনে মুক্তি খুনের দায়ে অভিযুক্ত এক ব্যক্তি। বিরল এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের  এক নির্দেশে। বৃহস্পতিবার এই তথ্য জানান অভিযুক্তের আইনজীবি বাবলু মৈত্র। আইনজীবী শ্রী মৈত্র জানান, গত ২৪/০১/২০১১ তারিখে ডুয়ার্সের মাল থানার অন্তর্গত নিদাম চা বাগানের বিষ্ণু ওরাও এক লিখিত অভিযোগে মাল থানায় এজাহার করে জানান যে ওই চা বাগানের সানি ওরাও নামের এক ব্যক্তি তার স্ত্রী ফুদি ওরাওকে খুন করেছে।
পুলিশ অভিযোগের ভিত্তিতে গত ২৫/০১/২০১১ তারিখে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা রুজ করে তাকে আদালতে হাজির করে। আদালত অভিযুক্ত সানি ওরাওকে জেল হেফাজতের নির্দেশ দেয়। এরপর বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে ১৪ বছর পেরিয়ে যায়। গত মাস খানেক আগে সানি ওরাও’য়ের বাড়ির লোকজন আমার সঙ্গে যোগাযোগ করে। আমি মামলা হাতে নেই এবং উচ্চ আদালতের সার্কিট বেঞ্চে তার জামিনের আবেদন করি।
আজ মহামান্য বিচারপতি শুনানির পর বুধবার  তার জামিন মঞ্জুর করেন। এখন সে জামিনে মুক্ত। পরবর্তীতে পর্যায়ক্রমে মামলা চলবে। কিভাবে ১৪ বছর জেল হেফাজতে থাকলো সে নিয়ে অনেকেই বিস্মিত। তবে অভিযুক্তের ছেলে শুকরা ওরাও’য়ের থেকে জানাগেছে যে তার বাবা জেলে থাকাকালীন কয়েকবার অসুস্থ হয়ে পড়ে ছিল। সে মাঝেমধ্যে দেখাও করেছে। তবে বাবা বাড়ি ফিরে আসায় খুশি।
Advertisement
Live Cricket Score
upskillninja