
#মালবাজার: ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির ২৪ তম অ্যানোয়াল অ্যাডভেঞ্চার এন্ড নেচার ক্যাম্প এবার অনুষ্ঠিত হচ্ছে কালিম্পং জেলার মাকুমে। একথা মঙ্গলবার সন্ধ্যায় ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের হল ঘরে সাংবাদিক সম্মেলন করে জানান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির কর্মকর্তারা।

২৪ তম এই প্রাকৃতিক পাঠ শিবির অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওদলাবাড়ি বিধান পল্লী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সবুজ পতাকা নেরে বিশেষ অতিথিদের হাত দিয়ে এই ক্যাম্পের যাত্রাপথের শুভ উদ্বোধন করবেন বলে জানান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যরা।

সাংবাদিক সম্মেলনে নফসর আলী ও বিশ্বজিৎ নন্দী ও গৌতম ঘোষ বলেন, বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৫০ জন ছাত্রছাত্রী নিয়ে এই ক্যাম্প হবে মাকুমে। এদের মধ্যে ৩০ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের এই শিবিরে কোন টাকা পয়শা দিতে হবে না।

বিনা পয়শায় তাদের বিভিন্ন রকম এক্টিভিটি শেখানো হবে এই নেচার ক্যাম্পে। ছয় দিনের এই নেচার ক্যাম্পে ছাত্রছাত্রীদের রিভার ক্রসিং, মান্টেনিং, রক ক্লাইম্বিং শেখানো হবে। পাশাপাশি পাখি, গাছপালা,স্টার ওয়াচিং চেনানো এবং তাদের উপকারিতা শেখানো হবে। ইতি মধ্যে ছাত্রছাত্রীরা নাম নথিভুক্ত শুরু হয়ে গেছে বলে জানান তারা।







